ঘরোয়া পরিবেশে বানিয়াচং প্রেসক্লাবের ইফতার সম্পন্ন

শেয়ার

জুয়েল রহমান,হবিগঞ্জ প্রতিনিধি

গতকাল (১৭ এপ্রিল) রবিবার বানিয়াচং প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী ও সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে ইফতার করা হয়।

ইফতার সম্পন্ন হওয়ার পূর্বে সবার মঙ্গল কামনায় মোনাজাত করেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আক্কাস আলী খান। বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের পরিচালনায় এবং বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে শান্তিপূর্ণভাবে ইফতার সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নমীর আলী,বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির মিয়া,সাংবাদিক আব্দুল হক মামুন,সাংবাদিক আতাউর রহমান মিলন,দৈনিক খোয়াই এর বানিয়াচং প্রতিনিধি শাহিবুর রহমান,সাংবাদিক দেওয়ান সুমন রাজা,সমাজকর্মী সৈয়দ সুহেল রানা,দৈনিক দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা,সাংবাদিক আজমল হোসেন খান,সাংবাদিক তৌহিদ হাসান,বিজয়ের প্রতিধ্বনির বানিয়াচং প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জের জননীর বানিয়াচং প্রতিনিধি শাহ সুমন, এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসাইন আলহাদী,প্রতিদিনের বাণীর বানিয়াচং প্রতিনিধি বদরুল লস্কর, সাংবাদিক ফাহাদী, সাংবাদিক ও শিক্ষক রাজীব আহমেদ, আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান,কবি রাসেল আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের অফিস সহকারী সোহেল আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.