চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) ফরিদপুর শহরে রাফেলস ইন হোটেলে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সেক্রেটারি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।কমিটিতে মোঃ ইসহাক মিয়া কে “আহ্বায়ক”ও মোঃ বেলায়েত হোসেন রুবেল কে যুগ্ন আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।

অন্য যুগ্ন-আহবায়ক হলেন, আব্দুস সাত্তার মাষ্টার, আহসানুল হক মামুন, মোশারফ হোসেন ফকির ।

উক্ত আহবায়ক কমিটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি করে আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির কাছে জমা দিবেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.