রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মোঃ ফারভেজ নামে এক যুবকের ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের শামসুল হকের ছেলে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করতো যুবক পারভেজ। দুপুরে স্কুল থেকে বাড়ীর ফেরার পথে ওই ছাত্রীর গতিরোধ করে অভিযুক্ত পারভেজ।

এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে পারভেজকে আটক করে রামগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.