লক্ষ্মীপুরে জবুর মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু (৫৫) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর বাঞ্চানগর নিজ বাড়িতে তিনি মারা যান।

ইসমাইল হোসেন জবু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাধারন সম্পাদক সানাউল্যাহ সানুসহ জেলা-উপজেলায় কর্মকরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.