লক্ষ্মীপুরে গোপনে বিয়ে; কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেয়ার

লক্ষ্মীপুরে গোপন বিয়ে জানাজানি হওয়ার পর কনের নানাকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মধ্য চর রমনি মোহন গ্রামে এ ঘটনা ঘটে। বরের বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে।

নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও কনের নানা। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ ও একই এলাকার আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে বর তারিফের বাবা লোকজন নিয়ে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করেন।

এসময় স্বজনরা আহত নাজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.