বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী কাদিরপুর উচ্চ বিদ্যালয় ও ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে ।
কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী গরীব দুঃখী অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের বন্ধু জাবেদ উদ্দিন সুজন।
তিনি নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশিদ কিরণের একান্ত আস্থাভাজন । অপর দিকে ১১ এপ্রিল সকাল সাড়ে ১০ টা বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঘাটলা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ ভোটের মাধ্যমে ঘাটলা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি দেশের খ্যাতনামা শিল্পপতি আলহাজ্ব সাহাব উদ্দিন (টায়ার সাহাব উদ্দিন) কে সভাপতি পদে নির্বাচিত করেছেন ।
এ শিল্পপতি বেগমগঞ্জ শরীফপুর ইউনিয়নের সোনাপুর নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব ও পালন করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগন্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, কাদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম স্বপন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন ( সুজন) সাংবাদিক বদিউজ্জামান ( তুহিন) সহ প্রমুখ।
