বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগ পৌর শহর এলাকায় রিকশা, সিএনজি ও বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল ।
১১ এপ্রিল রবিবার ইফতারের পূর্বে তিনি এ ইফতার বিতরণ করেন ।
এ সময় মেয়র পৌর শহরের বিভিন্ন সড়কে রিকশা, সিএনজি, ট্রাক্টর, পিক-আপ, ভ্যানচালক সহ বিভিন্ন পেশার শ্রমিকদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন।
