নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা, মোবাইল কোর্টের জরিমানা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় একটি অবৈধ ব্যাটারি কারখানাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ই এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল এলাকার এশিয়া বিডি লিমিটেড ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান।

জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান জানান, এশিয়া বিডি লিমিটেড ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার পরিবেশের ছাড়পত্র, ইটিপি, এটিপি, সুরক্ষা সামগ্রী না ব্যবহার করাসহ একাধিক অনিয়ম দেখা যায়।

এসময় ব্যাটারি কারখানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ ০১টি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

পরিবেশের জন্য ক্ষতিকারক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অভিযানে নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.