ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাক্ষনগ্রাম থেকে হাট পাচিল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার যমুনা নদীর ডানতীর সংরক্ষন প্রকল্পের ১০ ও ১৪ নং প্যাকেজের কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার( ১১ এপ্রিল) বেলা ১২টার দিকে এনায়েতপুরের জালালপুর যমুনা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, ইউপি সদস্য মহির উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম, কামরুল জামান কামরুল প্রমুখ।
বক্তরা বলেন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাটপাচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদীর তীর সংরক্ষা কাজের বরাদ্দ দিয়েছে সরকার।
সেই অনুযারী কাজও শুরু হয়েছে। কিন্তু প্রকল্পের ১০ ও ১৪ নং প্যাকেজ এলাকার কাজ এখনও শুরু হয়নি। ইতিমধ্যে যমুনা নদীতে দ্রুত গতিতে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে এই এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
ভাঙ্গনের কারনে এলাকাবাসীর মধ্যে অতংক বিরাজ করছে। এজন্য বর্ষা শুরু আগেই ১০ ও ১৪ নং প্যাকেজ এলাকার কাজ শুরু দাবী জানানো হয়।
