ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের একদির পর সিরাজগঞ্জের এনায়েতপুরে মানিক শীল (৩৬) নামে এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ€।
সোমবার দুপুরে রূপনাই এলাকার নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক শীল (৩৬) এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এনায়েতপুর থানার শিবপুর বাজারে নাপিতের কাজে কর্মরত মানিক গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
সোমবার সকালে রুপনাই নেপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
