মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বিবার (১০ই এপ্রিল) সকালে নরসিংদী জেলার ঢাকা- সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতো।
তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার সকালে আব্বাস আলী বাড়ি থেকে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেট গামী লন্ডন এক্সপ্রেস এর একটি বাস তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটাখলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, আমরা দূর্ঘটনার খবর পাওয়ার সথে সাথেই চালকসহ বাসকে আটক করি।
চালকের ওভার স্পিডের কারণেই দূর্ঘটনা ঘটেছে। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
