বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়নের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

শেয়ার

বি. চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউপির ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৭ এপ্রিল সারাদিন ব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ।

অভিভাবক সদস্য পদে ১ম হয়েছেন মোঃ ইসমাইল হোসেন সুমন, দ্বিতীয় হয়েছেন মোঃ মিজানুর রহমান ( বিএসসি) ৩য় হয়েছেন নূরনবী দুলাল ও ৪র্থ হয়েছেন সাইফুল ইসলাম। প্রিসাডিং অফিসারের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বিদ্যালয় প্রধান শিক্ষক সমরন্জন ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার , যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ( সুজন) পৌরণ বিবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, সাংবাদিক বদিউজ্জামান ( তুহিন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.