নরসিংদী ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল আউয়াল,সম্পাদক রায়হান

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌর শহরের ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১লা এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন।

দীর্ঘ আড়াই ঘন্টা ভোট গণনা শেষে ৩ বছর মেয়াদী বণিক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে আব্দুল আউয়াল ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৫ ভোট পেয়ে রায়হান আহম্মেদ বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম জসি পেয়েছেন ১২২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ হাসান ২৮৭ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক ভূইয়া ২৮৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সাত্তার ৩২৭ ভোট , অর্থ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ৪২৫ ভোট এবং পরিবেশ সম্পাদক পদে মোঃ জনি মিয়া ৩৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ শত। তার মধ্যে ভোট দিয়েছেন ৫৩৪ জন ভোটার। নির্বাচনে প্রদান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর মোহাম্মদ খন্দকার পারভেজ। তিনি পল্লী নিউজকে জানান, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, এই নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই গতবার একই পদে দায়িত্বপালন করে আসছিলেন। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.