বশেমুরবিপ্রবিতে “মার্কেটিং কার্নিভাল” অনুষ্ঠিত

শেয়ার

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মার্কেটিং কার্নিভাল।

আজ ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মার্কেটিং বিভাগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে এভারেস্ট ব্যান্ড, রুবেল রক ও ক্ষুদে গানরাজের সাইফ এবং বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সাদাকালো ব্যান্ড। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে নৃত্য, গান পরিবেশন করা হয়। এর আগে সকালে ফ্ল্যাশ মব ও দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তাপস বালা বলেন, “নবীন শিক্ষার্থীদের বরণ করে দিতে ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে বিভাগের পক্ষ থেকে বড় ধরনের একটি আয়োজন করেছি আমরা। “

অনুষ্ঠানটি অ্যালায়েন্স এন্ড এসোসিয়েটের সৌজন্যে অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন “বশেমুরবিপ্রবি প্রেসক্লাব “

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.