বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জের চর ফকিরা ইউপি পরিষদ নির্বাচনে এবার বিপুল ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর পরই তিনি এলাকায় যথেষ্ঠ উন্নয়ন মূলক কাজে হাত দিয়েছেন।
জনগন তার কাজ দেখে মুগ্ধ । জন্ম নিবন্ধন সহ সব কাজ ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন। তিনি মাদকমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত আদর্শ মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন ।
তিনি অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের বন্ধু । একজন রুচিশীল সাদা মনের মানুষ । তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা। তার সততা ও নিষ্ঠার কারণে এলাকার জনসাধারণ জায়দল হক ( কচি) কে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
