নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আজহার মিয়া ( ৪৫ ) নামে একজন নিহত হয়েছে।

এ সময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় প্রায় ৩০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ মার্চ) ভোরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজহার মিয়া গৌরিপুর গ্রামের মৃত হায়দার আলী মিয়ার ছেলে । সে মালবাহী নৌকায় মাঝির কাজ করতো বলে জানিয়েছে এলাকাবাসী ।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ চলে আসছিলো।

সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। এরই জের ধরে রবিবার ভোরে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে সকালে আজহার নামে একজন নিহত হয় এবং অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় প্রায় ৩০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক ( অপরারেশন) আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ইতিমধ্যে একজন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.