ইমরান হোসাইন,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় কলেজ শহীদ মিনারের মোমবাতি জালিয়ে একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. এস. আই. এম এ রাজ্জাক, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সাখাওয়াৎ হোসেন প্রিন্স, ছাইদুর ইসলাম, মোঃ রিপন, সহযোগী অধ্যাপক শাহিন কবির, সৈয়দ মোহাম্মদ আলী (সাজন), জাহাঙ্গীর তালুকদার, সহকারি অধ্যাপক হাবিবা খাতুন প্রমুখ৷
