নরসিংদীতে নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আড়িঁয়াল খাঁ নদী থেকে এক অজ্ঞাত (৬০) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আড়িঁয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় একজন আড়িঁয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান মরদেহটি দেখতে পায়।

পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। রায়পুরা থানার উপ- পরিদর্শক (এস আই) আলমগীর বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লোকটি মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যু হতে পারে। বাকীটা ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এছাড়া লোকটির পরিচয় উদঘাটনে কাজ করছে পুলিশ । পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.