বিসিবির অনূর্ধ্ব-১৬ চট্টগ্রাম বিভাগীয় কোচ হলেন মনির ও স্বদেশ

শেয়ার

জুনাইদ আল হাবিব:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৬ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় কোচ নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের মনির হোসেন ও নোয়াখালীর স্বদেশ মজুমদার।

বৃহস্পতিবার (৩রা মার্চ) বিসিবির গেইম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জাবেদ ইসলাম তাপস ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, চট্টগ্রাম বিভাগ গ্রুপ বি তে আছে। তিন দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগ ঢাকা মেট্রোর সাথে খেলবে ২২-২৪মার্চ, রাজশাহী বিভাগের সাথে ২৭-২৯মার্চ এবং ঢাকা বিভাগ দক্ষিণের সাথে খেলবে ৬-৮ এপ্রিল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.