কমলনগরে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা ও সুবর্ন জয়ন্তী মেলার উদ্বোধন

শেয়ার

লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করা হয়েছে।

কমলনগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বৃহস্পতিবার সকালে দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পন, র‌্যালী, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও আলোচনা সভা শেষে কেট কেটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্ম র্কতা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা সহকারী কমিশনার (ভমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মিজানুর রহমান মানিক, প্রেসক্লাব একাংশের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এআই তারেক, প্রেসক্লাব একাংশের সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী মিঠুসহ উপজেলার বিভিন্নস্তরে কর্ম কর্ত াবৃন্দ।
পরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.