চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু , (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২খ্রি. পালিত হয়েছে।এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফেজ মো: কাউসার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,চরভদ্রাসন উপজেলা ক্যাব সভাপতি মো. জয়নুল আবেদীন।

আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হক,ইউডিএফ মন্জুর সামদ, চরভদ্রাসন উপজেলা ক্যাব এর সাধারন সম্পাদক আসলাম বেপারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.