ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে হাইকোর্টের কমিটি

শেয়ার

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্ট (বক্তব্য, ছবি, ভিডিও) নিয়ন্ত্রণে কী করা যায়, তার উপায় খুঁজে বের করতে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে কমিটি সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

এছাড়াও ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বেয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

এর আগে, এ রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.