টি-টোয়েন্টি সিরিজ জিতলে টাইগাররা র‌্যাংকিংয়ে ৮, হারলে ১০

শেয়ার

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
এই সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে।

বর্তমানে বাংলাদেশের র‍্যাংকিংয়ের ৯ম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে থাকা আফগানদের রেটিং ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও।

তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.