মোঃ মোবারক হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে ৭০ তম ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী একুশে বই মেলা ও বসন্ত উৎসব সমাপ্ত হয়েছে।
কবিতা আবৃতি,রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আজ বুধবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন একুশে বই মেলা ও বসন্ত উৎসব উদযাপন কমিটির সভাপতি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ জাকির হোসেন, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
