সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগলের মেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণী সম্পদ প্রাঙ্গণে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।
মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড:দিবস রঞ্জন বকচী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চরভদ্রাসন। পুরস্কার বিতরণী
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড:রবিউল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চরভদ্রাসন,।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:নুরুল্লা মো:আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার জনাব এ কে এম আজাদ, আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:জাকিরুল ফরিদ,সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ড:সুদেব কুমার দাস,।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন মো:মঞ্জুরুল আজিজ অফিস সহকারি।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,
প্রথম বিজয়ী হয়েছেন মঞ্জু মোল্লা,
,,প্রথম পুরস্কার পেয়েছেন টিভি,দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মনোয়ারা,দ্বিতীয় পুরস্কার রাইস কুকার
,তৃতীয় পুরস্কার পেয়েছেন শেখ সামসুল হক,তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রেসার কুকার।
আর বাকি সবাই দের সান্তনা পুরস্কার দেয়া হয়।
