কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক ঃ

ভাষা শহীদের রক্তস্রোত আর মায়ের অশ্রু ভেজা অমর একুশ পালন করেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি বাংলাদেশি।

আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই দিবসকে যথার্থ মর্যাদায় স্মরণ করেন অন্য ভাষার মানুষরাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি, উচ্চারিত হয় শিশু-কিশোর, তরুণ-যুবকসহ সকলের মুখে।

গতকাল সোমবার ভোরে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয় দিনব্যাপী নানা আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করার পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রবিউল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কমচারী, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসএম আকরাম

কুষ্টিয়া।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.