নরসিংদীতে ট্রেনে কাটা খন্ড বিখন্ডিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

শেয়ার

মোঃ মোবারক হোসেন , জেলা প্রতিনিধি নরসিংদী। 

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে ।

শুক্রবার (১৮ই ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেষপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনের আনুমানিক ৫শত গজ পশ্চিমে সকাল ৯টার দিকে রেললাইনের উপর খন্ড বিখন্ডিত অজ্ঞাত নামা এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

ভৈরব রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের টুকরো গুলো ঘটনাস্থলের একশো গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । আর নিহতের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.