সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের সবুল্যা মাতুববরের ডাঙ্গী গ্রামের অসহায় ২০ টি পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ।
বুধবার রাত ১১ টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু প্রমুখ।
