কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ আটক-১

শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পশ্চিম লাহিনী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিল সহ মোঃ মিলন হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব-১২ এর আভিযানিক দল।

র‌্যাব-১২ সুত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পশ্চিম লাহিনীপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ বোতল ফেনসিডিল, যাহার আনুমানিক মূল্য- ৩,০০০/- (তিন হাজার) টাকা, মোবাইল ফোন-০১ টি, সিম-০১ টি সহ ০১ জন আসামী মোঃ মিলন হোসেন (৩০), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং- কালিকাতলা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.