কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পশ্চিম লাহিনী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিল সহ মোঃ মিলন হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র্যাব-১২ এর আভিযানিক দল।
র্যাব-১২ সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পশ্চিম লাহিনীপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ বোতল ফেনসিডিল, যাহার আনুমানিক মূল্য- ৩,০০০/- (তিন হাজার) টাকা, মোবাইল ফোন-০১ টি, সিম-০১ টি সহ ০১ জন আসামী মোঃ মিলন হোসেন (৩০), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং- কালিকাতলা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
