কুষ্টিয়ায় বিবিসিএফএর উদ্যোগে জাতীয় সুন্দরবন দিবস পালিত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রতিবারের ন্যায় এবারো ১৪ই ফেব্রুয়ারি (সোমবার) সুন্দরবন দিবস উদযাপন হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানুষ মানুষের জন্য, বিবিসিএফ কুষ্টিয়া ও কুষ্টিয়া বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার স্থায়ী কার্যালয়ে মানুষ মানুষের জন্য ও বিবিসিএফ কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক পাখি গবেষক এস আই সোহেল, কৃষি উদ্যোক্তা শাহরিয়ার আলম মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, আরিফ, সিরাজ খালাসী, সেলিম,নয়ন, নাসিমসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ জাতীয় সুন্দরবন দিবস। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগরের কোল ঘেষে হওয়ায় এই বনের দীর্ঘ গাছের দেয়াল সৃষ্টি করে উপকূল অঞ্চল কে জলোচ্ছ্বাস থেকে মুক্ত করে রেখেছে যুগ যুগ ধরে।

সুন্দরবনে ৫ হাজার প্রজাতির সম্পূরক উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। সুন্দরবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সমগ্র দেশের পরিবেশ প্রতিবেশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২ কোটি মানুষের অর্থনৈতিক, সামাজিক অবস্থাও সুন্দরবনের উপর কম-বেশি নির্ভরশীল। সুন্দরবনের ১০০ ভাগের ৬০ ভাগ বাংলাদেশের ভূখন্ডে ও ৪০ ভাগ ভারতের ভুখন্ডে অবস্থিত। এ বনের সৌন্দর্যের শেষ নেই।

সুন্দরবনের সুরক্ষায় সরকার বেশ কিছু প্রকল্প ও পদক্ষেপ গ্রহণ করেছে। সবশেষ সুন্দরবনের ৫১ শতাংশ এলাকা সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। সরকারের উদ্যোগের ফলে বর্তমানে সুন্দরবনের দস্যুতা দমন হয়েছে। তাই সুন্দরবনের অংশ ইতিমধ্যেই মানুষের দ্বারা ধংস প্রাপ্ত হয়েছে। তাই এখনই সময় সুন্দরবন কে বাঁচাতে সবাই কে একসাথে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভার সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য আশিকুর রহমান আবির।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করে প্রতিবছর পালন করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.