কমলনগর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে র্যালি শেষে কমলনগর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার পথচলা ও পাঠকের রুচিশীল, মফস্বল সংবাদ পরিবেশন করা কমলনগর উপজেলার তৃণমূল সংবাদ পরিবেশনের উপর আগত অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
কমলনগর উপজেলার প্রতিনিধি মোঃ ফয়েজ’ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের নিবন্ধনকৃত পল্লী নিউজের সম্পাদক ও প্রকাশক, কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজি উল্যা জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, আরো উপস্থিত ছিলেন,কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (এ তারেক), সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক শ্রীবাস মজুমদার, নির্বাহী সদস্য আবদুল্যাহ আল মামুন, সাংবাদিক ইব্রাহিম,মানিক।
উপস্থিত সবাই দৈনিক আমার সংবাদ এর আগামীর সাফল্য কামনা করে বলেন, আমার সংবাদ একটি নিখুঁত সংবাদমাধ্যম। আমরা আশা করি আগামীতে মফস্বলের সকল উন্নয়ন ও অনিয়ম তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
