নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীর নবনির্বাচিত ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নোয়াখালীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক দেওয়ান মো. মাহবুবুর রহমান।
রোববার বিকেল নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে যোগদান করেন সোনাইমুড়ী উপজেলায় বিগত ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণ জয়াগ ইউপির দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান শওকত আকবর পলাশ, নদোনা ইউপির দ্বিতীয়বার নির্বাচিত হারুন অর রশীদ, চাষীর হাট ইউপির নবনির্বাচিত মোঃ হানিফ মোল্লা, বারগাঁও ইউপির নবনির্বাচিত সামছুল আলম, অম্বরনগর ইউপির তৃতীয়বার নির্বাচিত আকতার হোসেন দুলু, নাটেশ্বর ইউপির দ্বিতীয়বার নির্বাচিত কবির হোসেন খোকন, বজরা ইউপির দ্বিতীয়বার নির্বাচিত মীরন অর রসিদ, সোনাপুর ইউপির দ্বিতীয়বার নির্বাচিত আলমগীর হোসেন চৌধুরী, দেওটি ইউপির তৃতীয়বার নির্বাচিত নুরুল আমিন শাকিল ও আমিশাপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম ।
এ সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ডিডিএলজিইডি আবু ইউসুফ, সোনাইমুড়ী নবাগত উপজেলার নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।
