লক্ষ্মীপুরে গাছ চাপায় শিশুর মৃত্যু, আহত—২

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মায়ের নানার বাড়ীতে বেড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ইসরাত জাহান ইমু নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পৌর শহরের আদিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতাল থেকে নিয়ে তাদের বাড়ীতে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত শিশু ইমু স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল হোসেনের কন্যা ও অদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় আদিলপুর গ্রামের তিনা গাজী বাড়ীতে ( নিহত শিশুর মায়ের নানার বাড়ী) মায়ের সাথে বেড়াতে আসেন শিশু ইমু। সকালে শিশুটি ও তার মা, মামী, নানীসহ বাড়ীর উঠানে আড্ডা দিচ্ছেলেন। এসময় পাশে ইমুর মামাদের একটি করই গাছ কাটছিল শ্রমিকরা। তারা গাছের ডাল পালা না কেটে সরাসরি গাছ কেটে দেন। এসময় গাছটি তাদের আড্ডাস্থলে সবার শরীরের আঁচড়ে পড়ে ইমুসহ আহত হন ৩জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু ইমুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে নিহত শিশুর বাবা মো. ইসমাইল জানান, আমার শিশুকে তারা হত্যা করেছে, এ ঘটনার বিচার দাবী করেন তিনি।

এ ব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল আলম জানান, ডাল পালা না কেটে গাছ কেটে দেয়ায় গাছের চাপা পড়ে এক শিশু মারা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ভক্সপপ: ১ম জন নিহতের বাবা, ২য় জন প্রত্যক্ষদশীর্, ৩য় জন আহত ৪র্থ ও ৫ম এলাকাবাসী।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.