রামগঞ্জে এমপি আনোয়ার খানের শীতবস্ত্র বিতরন

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে এমপি আনোয়ার খানের উদ্যোগে গরীব, অসহায় শীতার্ত সুবিধাবঞ্চিত ২০ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করা হয়। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭৪ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল,সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ,কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির মোল্লা, যুবলীগের সভাপতি আবদুর রব প্রমূখ। এরপর বাদ জুমা এমপি আনোয়ার হোসেন খান জয়পুরা স্কুল এন্ড কলেজ ও নোয়াগাঁও জনকল্যান উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরন করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.