চরভদ্রাসনে উপজেলা প্রশাসন মাদ্রাসাগুলোতে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

শেয়ার

চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার বিভিন্ন এলাকার মfদ্রসা ঘুরে অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ৩টি মাদ্রাসা ঘুরে অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০ টি কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

দর্জির মোর দারুল উলুম মাদ্রাসায় ও এতিমখানায়, চরহাজীগঞ্জ এরশাদে রাব্বি হাফেজিয়া মাদ্রাসা ও বেপারীডাঙ্গী মাদ্রাসায়ে সুফ্ফা মাহমূদিয়া ও এতিমখানায় ৫০ টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা ।

এ সময় উপস্থিত ছিলেন গাজিরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা বলেন “গ্রাম্য মাদ্রাসার বেশিরভাগ এতিম শিশুরা ফ্লোরে বিছানা ফেলে রাতে ঘুমায় বিধায় তারা তীব্র শীত আক্রান্ত হয়। প্রতিটি এতিম শিশুকে একটি করে কম্বল দেওয়া হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.