২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানান, ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়।
প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৪৫ জন।
