চর ভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার, মৌলভীর চর বাজার ও হাজিগঞ্জ বাজারে জাটকা নিধন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা এ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ কেজি ঝাটকা জব্দ করেন।
জেলে লক্ষ্মণকে ১০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ চর হাজীগঞ্জ এরশাদে রাব্বি হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসায়ে সুফফা, বেপারি ডাংগী, এবং দারুল উলুম মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন , উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান , সাদ্দাম হোসেন, পুলিশ সদস্য এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
