রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাত সাড়ে ১১ টার সময়ও বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এদিকে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ক্যাম্পাসের ৫টি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-২০১৮) শিক্ষার্থী। এছাড়া তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছ হিমেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও রায়হান নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভবন নির্মাণ হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট মামামাল আনা-নেয়ার জন্য কয়েকটি ট্রাক কাজ করছে। এর মধ্যে একটি ট্রাকের নিচে চাপা পড়ে ওই শিক্ষার্থী মারা যান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, ‘বর্তমানে আমি ঘটনাস্থলে আছি। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
