কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে একজন নিহত 

শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে একজন নিহত হয়েছে।

গণপিটুনির স্বীকার আরো একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত নিশান (৪০) সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা। আহত জয়নাল (৩৫) একই মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে।

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোরের দিকে একটি চোরচক্র ওই গ্রামে ভ্যান চুরি উদ্দেশ্যে যায়। পরে স্থানীয় জনগণ চোরচক্রকে ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়ে গ্রামবাসী ২ চোরকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিশানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.