জন্ম নিবন্ধনে চেয়ারম্যান রাজুর নোটিশ

শেয়ার

কমলনগর, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে জন্ম নিবন্ধন আগ্রহীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সহ লিখিত নোটিশ জারি করে করেছে উপজেলা ৬নং পাটারির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু।

নোটিশে বয়স হিসেবে নির্ধারিত ফি ধরার বিষয়ে জানান প্রথম দিন থেকে ৪৫ দিন পর্যন্ত কোন ফি নয়, ৪৫ দিনের উর্দ্ধে হলে ফি ২৫ টাকা, ৫ বছরের উর্দ্ধে ফি ৫০ টাকা, নাম,পিতার নাম, মাতার নাম( জন্ম তারিখ ব্যতিত) সংশোধন ফি ৫০ টাকা, বাংলা ও ইংরেজি সনদ (প্রতিলিপি) ফি ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধন ফি ১০০ টাকা।

নোটিশে আরো জানানো হচ্ছে নিজেরাই অনলাইনে আবেদন করে সকল ফি ব্যাংক ট্রেজারীর মাধ্যমে জমা দিয়ে চালানের মুল কপি সহ যাবতীয় কাগজপত্র ১৫ দিনের মধ্যে জমা দিয়ে পরবর্তী ১৫ কার্যদিবসে মধ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নিবন্ধন গ্রহণের আহবান জানান।

এবিষয়ে জানতে চাইলে পাটারির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু বলেন, জনগন দিন দিনই ভোগান্তির শিকার হচ্ছে, আমরা এসব বিষয়ে নিরব থাকলে জনগন সঠিক সেবা থেকে বঞ্চিত হবে। আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি আমাদের মাধ্যমে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম জনগনের দোরগোড়ায় পৌঁছাতে হবে বলে আমি মনে করি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.