এক ইনিংসে ৪২৮ রান করা সেই পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

শেয়ার

বিশ্বকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার আফতাব বালুচ। পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট এক ম্যাচে রেকর্ড ইনিংস খেলেছিলেন তিনি। ১৯৭৩-৭৪ সালে করাচিতে বেলুচিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ৯৫১ রানে তাদের ইনিংস শেষ ঘোষণা করেছিল সিন্ধু। সেই ম্যাচে ৪২৮ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

গত সোমবার ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এক শোকবার্তায় পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, আফতাব বালুচের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমি যখন ক্রিকেটে বেড়ে উঠছিলাম, তখন আফতাব বালুচ ছিলেন অনেক বেশি জনপ্রিয় ক্রিকেটার।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.