মেঘনাপাড়ের শীতার্তদের মাঝে নাছিরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনাতীরের শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৪জানুয়ারি) সকালে উপজেলার চর কালকিনির নাছিরগঞ্জ বাজারে এ শীতবস্ত্র বিতরণ করে
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নাছিরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন কাদিরপন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেজবাহ উদ্দিন, স্বাস্থ্য সহকারি জসিম উদ্দিন, তোরাবগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তৈয়ব সবুজ, সংগঠনের সভাপতি জুয়েল হাওলাদার, সাধারণ মো. সবুজ প্রমুখ।

নদীভাঙা ও নদীপাড়ের ৮০টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র পেয়ে হাসিমুখে দেখা যায় তাদের।

আয়োজকরা জানান, নদীপাড়ের মানুষ তুলনামূলক শীতে বেশি ভোগে। তাই আমাদের উদ্যোগে অসহায় মানুষের শীত নিবারণের চেষ্টা। খুবই উন্নতমানের কম্বল কেনা হয়েছে ঢাকা থেকে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.