রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলীর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চরসেকান্তর এলাকায় গরীব অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৯ শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক,রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোঃ জোবায়ের হোসেন,রামগতি পৌরসভার কমিশনার৷ মোঃ নিজাম উদ্দিন,ইউপি সদস্য হেলাল উদ্দীন, আবুল কালাম আযাদ,চরআলগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক খলিলুর রহমান,আরিফ হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
