পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন

শেয়ার

অনলাইন ডেস্ক:

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

শনিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। ভোট ৫ জানুয়ারি।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.