খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

শেয়ার

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

শুক্রবার সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে দেখে মওলানা ভাসানীর দুই মেয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান।

মাহমুদা খানম ভাসানী বলেন, খালেদা জিয়া খুবই দুর্বল, আস্তে করে আমার সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়া তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

এসময় ভাসানীর পরিবারে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, হাবিব হাসান মনার, নাতনি সুরাইয়া সুলতানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.