ফাস্টফুডের খাবার খেয়ে অসুস্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

শেয়ার
নাটোরের লালপুর উপজেলায় ফাস্টফুড খেয়ে অসুস্থ হয়ে জলি খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী আড়বাব উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাঁশবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। জানা যায়, বিকালে জলিসহ কয়েকজন শিক্ষার্থী লালপুরের গ্রিনভ্যালি পার্কে ঘুরতে যায়।
এ সময় বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে জলি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.