ঢাবির ‘ঘ’ ইউনিটেও প্রথম মাদরাসা শিক্ষার্থী

শেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা মানবিক বিভাগে প্রথম হয়েছে রাফিদ হাসান সাফওয়ান। সে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ভর্তি পরীক্ষার তার স্কোর ৮৫ দশমিক ৫, মোট স্কোর ১০৫ দশমিক ৫। সাফওয়ান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এর আগে গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছিলেন।
আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.