গান গাওয়ার জন্য সৌদি আরব যাচ্ছেন মমতাজ

শেয়ার
 এবার মক্কা-মদিনার দেশ সৌদি আরব যাচ্ছেন মমতাজ। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘ফোক সম্রাজ্ঞী’ নিজেই এ কথা জানিয়েছেন।
আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে মমতাজের এই শো। ইতোমধ্যে এ আয়োজনের সব কিছু চূড়ান্ত হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন গায়িকা। তার সঙ্গে যাবেন তার গানে নিয়মিত বাজানো যন্ত্রশিল্পীরা।
মমতাজ জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ। এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন হচ্ছে বলেও জানান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ও সংসদ সদস্য।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.