প্রেমের টানে ম্যাক্সিকান তরুণী জামালপুরে

শেয়ার

গ্লাডিস নায়েলি টরিবিও মারালেস একজন মেক্সিকান তরুণী। প্রেমের টানে তিনি ছুটে এসেছেন সরিষাবাড়ীর প্রত্যন্ত গ্রাম চর পোগলদীঘায়। বিয়েও করেছেন ভালবাসার মানুষ রবিউল হাসান রুমানকে।

রুমান-নায়েলির পরিচয়টা ফেসবুকে ২০১৯ সালে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। গেলো ২১ নভেম্বর বাংলাদেশে আসেন তিনি। গ্রহণ করেন মুসলিম ধর্ম। নতুন নাম রাখা হয় নায়েলি আক্তার। মুসলিম রীতি মেনে হয় দু’জনের বিয়েও।

রবিউল হাসান রুমান বলেছেন, প্রথম থেকেই ফেসবুকে বন্ধুত্ব সৃষ্টি হলো। তারপর বন্ধু থেকে এক পর্যায়ে প্রেমে রূপান্তরিত হয়ে যায়। অনেক দূর থেকে তিনি এখানে এসেছেন আমার জন্য। এই জায়গা থেকে আমি অনেক খুশি।

মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন লাইলী আক্তার। পড়া শেষ করে মেক্সিকোতে ব্যবসা করছেন তিনি। আর রুমান আউটসোর্সিং পেশায় জড়িত।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.